Delivery & Return
ডেলিভারি এবং রিটার্ন পলিসি
স্বাস্থ্য শপ-এর ওপর আস্থা রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আপনার অর্ডারকৃত পণ্যটি দ্রুত এবং সুরক্ষিতভাবে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
🚛 Delivery Process
স্বাস্থ্য শপ-এর পণ্যগুলো আপনার দোরগোড়ায় দ্রুত ও নিরাপদে পৌঁছে দিতে আমরা দেশের সেরা কুরিয়ার সার্ভিসগুলোর সাথে কাজ করি। আমাদের ডেলিভারি প্রক্রিয়া এবং নিয়মাবলী নিচে দেওয়া হলো:
আমাদের ডেলিভারি পার্টনার:
আমরা সাধারণত Steadfast (স্টেডফাস্ট) কুরিয়ার-এর মাধ্যমে আপনার পার্সেলগুলো পাঠিয়ে থাকি। তবে বিশেষ ক্ষেত্রে এবং Pathao (পাঠাও) কুরিয়ার-এর মাধ্যমেও সেন্ড করি।
📍 হোম ডেলিভারি সুবিধা: কাস্টমারের লোকেশন এবং যাতায়াতের রাস্তা ঠিক থাকলে আমরা ফুল হোম ডেলিভারি নিশ্চিত করি।
বিশেষ দ্রষ্টব্য: ডেলিভারি পার্সেলটি সাধারণত কাস্টমারের বাসার নিচে প্রদান করা হবে। রুমের সামনে বা ফ্ল্যাটের ভেতরে ডেলিভারি দেওয়া সম্ভব নয়।
১. আপনার পছন্দের প্রোডাক্টটি আমাদের ওয়েবসাইট থেকে কনফার্ম করুন।
২. অর্ডারটি কুরিয়ার হাবে রিসিভ হওয়ার পর আপনার মোবাইলে একটি নিশ্চিতকরণ মেসেজ (SMS) পাঠানো হবে।
৩. ডেলিভারির আগে রাইডার আপনার সাথে যোগাযোগ করবেন।
৪. আপনার দেওয়া লোকেশনে রাইডার পৌঁছালে পণ্যটি বুঝে নিন এবং চেক করে পেমেন্ট সম্পন্ন করুন।
ডেলিভারি চার্জ
|
ঢাকার মধ্যে |
|
|---|---|
|
১ কেজির কম ওজনের পণ্য |
৮০ ৳ |
|
১ কেজি+ ওজনের পণ্য |
৯০-১৫০ ৳ |
|
ঢাকার বাইরে |
|
|---|---|
|
১ কেজির কম ওজনের পণ্য |
১২০ ৳ |
|
১ কেজি+ ওজনের পণ্য |
১৫০-২৫০ ৳ |
Return & Refund Policy
রিটার্ন এবং রিফান্ড পলিসি
স্বাস্থ্য শপ-এ আমরা সবসময় চেষ্টা করি আপনাকে সেরা মানের এবং অরিজিনাল পণ্যটি পৌঁছে দিতে। তবুও কোনো কারণে পণ্য ফেরত দেওয়ার প্রয়োজন হলে নিচের নিয়মাবলী প্রযোজ্য হবে:
⚠️ সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত (অবশ্যই পড়ুন):
আমাদের রিটার্ন পলিসি মূলত ডেলিভারি চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য।
ডেলিভারি ম্যানের সামনে চেক: পণ্য হাতে পাওয়ার পর অবশ্যই ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্যাকেট খুলে চেক করে নিতে হবে।
ত্রুটিপূর্ণ পণ্য: যদি পণ্যটি ভাঙা (Broken), নষ্ট (Defective), অথবা ভুল (Wrong Product) অর্ডার করা পণ্যের সাথে না মিলে, তবে সাথে সাথেই ডেলিভারি চার্জ দিয়ে রাইডারকে ফেরত দিন।
পরবর্তী অভিযোগ: ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর পণ্য ভাঙা বা ভুল পণ্য সংক্রান্ত কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। তাই বুঝে নেওয়ার সময় শতভাগ নিশ্চিত হয়ে নিন।
🔄 রিটার্ন করার নিয়মাবলী:
১. পণ্য পছন্দ না হলে: পণ্য সব ঠিক থাকা সত্ত্বেও যদি ব্যক্তিগত কোনো কারণে আপনি পণ্যটি নিতে না চান, তবে আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জ পরিশোধ করে পণ্যটি রিটার্ন করতে হবে। ২. অরিজিনাল কন্ডিশন: রিটার্ন করার সময় পণ্যটি অবশ্যই অব্যবহৃত (Unused) এবং এর অরিজিনাল প্যাকেজিং ও ইনট্যাক্ট (Intact) অবস্থায় থাকতে হবে। সিল খোলা বা প্যাকেট ক্ষতিগ্রস্ত হলে রিটার্ন গ্রহণ করা হবে না। ৩. এক্সচেঞ্জ সুবিধা: যদি ভুল সাইজ বা অন্য কোনো মডেল নিতে চান, সেক্ষেত্রে স্টকে থাকা সাপেক্ষে এক্সচেঞ্জ করা যাবে (অতিরিক্ত ডেলিভারি চার্জ প্রযোজ্য হতে পারে)।
💳 রিফান্ড (টাকা ফেরত) পদ্ধতি:
যদি আপনি অগ্রিম পেমেন্ট করে থাকেন এবং পণ্যটি ত্রুটিপূর্ণ হওয়ার কারণে রিটার্ন করেন:
রিফান্ড সময়: পণ্যটি আমাদের অফিসে ফেরত আসার ৩-৫ কার্যদিবসের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা রিফান্ড করা হবে।
ডেলিভারি চার্জ: শুধুমাত্র পণ্যের ত্রুটির ক্ষেত্রে পুরো টাকা রিফান্ড করা হবে। ব্যক্তিগত কারণে রিটার্ন করলে ডেলিভারি চার্জ বাদে বাকি টাকা রিফান্ড করা হবে।
🛑 অত্যন্ত জরুরি সতর্কবার্তা
স্বাস্থ্য শপ-এর সকল সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে:
🚫 বিনা কারণে পার্সেল রিসিভ না করা: কোনো সঠিক কারণ ছাড়াই অর্ডার করার পর পার্সেল গ্রহণ করতে অস্বীকৃতি জানালে।
📦 ডেলিভারি চার্জ না দিয়ে পণ্য ফেরত: কোনো পণ্য পছন্দ না হলে বা নিতে না চাইলে অবশ্যই ডেলিভারি চার্জ পরিশোধ করে রিটার্ন করতে হবে। চার্জ না দিয়ে পণ্য ফেরত পাঠানো গ্রহণযোগ্য নয়।
📞 কল রিসিভ না করা: ডেলিভারি দেওয়ার সময় বারবার কল করার পরেও ফোন রিসিভ না করলে বা যোগাযোগ বিচ্ছিন্ন রাখলে।
❌ ফেক (Fake) অর্ডার: ভুল নাম-ঠিকানা ব্যবহার করে বা শখের বশে ফেক অর্ডার করলে।
উপরিউক্ত যেকোনো কাজ করলে আপনার মোবাইল নাম্বার এবং তথ্য দিয়ে কুরিয়ার ডাটাবেজ ও ই-কমার্স ফোরামে 'ফ্রড কাস্টমার' (Fraud) হিসেবে রিপোর্ট করা হবে। এর ফলে ভবিষ্যতে আপনি অনলাইন থেকে কোনো পণ্য অর্ডার করতে সমস্যার সম্মুখীন হতে পারেন।
অনুরোধ: দয়া করে প্রয়োজন ছাড়া বা ফেক অর্ডার করা থেকে বিরত থাকুন। আপনার একটি দায়িত্বশীল আচরণ আমাদের সেবা আরও উন্নত করতে সাহায্য করবে।
স্বাস্থ্য শপ — সততা ও আস্থায় আমরা আপনার পাশে। 🛡️✨
FAQs
জি, স্বাস্থ্য শপ-এ আমরা শুধুমাত্র ১০০% অথেন্টিক এবং অরিজিনাল ব্র্যান্ডের পণ্য বিক্রি করি। প্রতিটি মেডিকেল ডিভাইস এবং স্কিনকেয়ার প্রোডাক্ট সরাসরি আমদানিকারক বা অনুমোদিত সোর্স থেকে সংগ্রহ করা হয়।
ঢাকার ভেতরে সাধারণত ২-৪ কার্যদিবস এবং ঢাকার বাইরে ৩-৫ কার্যদিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন করা হয়।
পণ্যটি রিসিভ করার সময় অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন। যদি কোনো যান্ত্রিক ত্রুটি বা সমস্যা থাকে, তবে সাথে সাথেই ডেলিভারি ম্যানকে ফেরত দিন। ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না।
ঢাকার বাইরে কুরিয়ার বুকিং করার জন্য এবং অর্ডারটি ফেক নয় তা নিশ্চিত করতে আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটি অগ্রিম গ্রহণ করি। পণ্যের সম্পূর্ণ টাকা আপনি পণ্য হাতে পেয়েই দিতে পারবেন।
বর্তমানে আমরা খুচরা (Retail) বিক্রি করছি। তবে আপনি যদি একসাথে অনেকগুলো প্রোডাক্ট নিতে চান, তবে বিশেষ ডিসকাউন্টের জন্য আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন।
আপনার অর্ডারটি কুরিয়ারে হ্যান্ডওভার করার পর আমরা আপনাকে একটি ট্র্যাকিং আইডি বা মেসেজ প্রদান করব। সেই আইডি দিয়ে আপনি কুরিয়ারের ওয়েবসাইট থেকে সহজেই আপনার পার্সেলটি ট্র্যাক করতে পারবেন।